মিল্কশেক (মিল্কশেক) হল একটি মিষ্টি ঠান্ডা পানীয় যা সাধারণত দুধ এবং আইসক্রিম থেকে তৈরি করা হয়, পাশাপাশি টফি, ক্যারামেল সস, চকোলেট সিরাপ, ফলের সিরাপ ইত্যাদির মতো মিষ্টির সাথে স্বাদযুক্ত।
ব্যানানা মিল্কশেক
একটি ব্লেন্ডিং জারে দিয়ে দিন টুকরো করে কাটা দুটি কলা। এরপর দিন ক্র্যাশ করা অথবা ভিজিয়ে রাখা কাজুবাদাম। দিয়ে দিন দুই পিস আইস কিউব এবং চার চামচের হানি। আর দিন সামান্য এলাচ পাউডার এবং দেড় কাপ ঘন তরল দুধ।
এবারে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন। ব্যাস খুব সহজেই তৈরি হয়ে যাবে ব্যানানা মিল্কশেক। স্বাদের মাত্রা বাড়াতে দিয়ে দিন কিছু ক্র্যাশ্ড পেস্তাবাদাম। আর দৃষ্টিনন্দন করতে দিন কয়েক দানা কফি আর দুটি কিশমিশ এবং ডেকোরেটেড সুগার।
চকলেট মিল্ক শেক
কী কী লাগবে?
এক কাপ দুধ
১ টেবিল চামচ চকোলেট সিরাপ
একটা গোটা কলা টুকরো করে নেওয়া
২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম
কীভাবে বানাবেন?
সমস্ত উপকরণগুলি ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিক্স করে নিন।
মিশ্রণটা বেশ থকথকে ধরনের হবে।
গ্লাসে ঢেলে একখানি স্ট্র সাজিয়ে বাচ্চাকে খেতে দিন।
ওপর থেকে কিছু চকোলেট চিপস ছড়িয়ে সাজিয়ে দিতে পারেন।
ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে ফ্রিজ তো রয়েছেই।
দারচিনি ও আপেলের মিল্কশেক (Apple Cinnamon Milkshake)
কী কী লাগবে?
একটা আপেল খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়া
দেড় কাপ দুধ
পরিমাণমতো চিনি
১ চা চামচ দারচিনি পাউডার
কীভাবে বানাবেন?
আপেলের টুকরোগুলো অল্প একটু দুধের সাথে ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে নিন।
এবার পরিমাণমতো চিনি, দারচিনি পাউডার ও বাকি দুধটা দিয়ে আবার ভালো করে মিক্স করুন।
গ্লাসে ঢেলে বাচ্চাকে খেতে দিন (Healthy Smoothies for Toddlers to Gain Weight)।
বাড়ির বড়রা খেতে চাইলে গ্লাসে দু’ টুকরো বরফ ফেলে দিন না হয়।
অরিও বিস্কুট দিয়ে বানানো মিল্কশেক (Oreo Cookie Milkshake)
কী কী লাগবে?
১ গ্লাস দুধ
২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম
চকোলেট সিরাপ ও ক্রিম (পরিবেশনের আগে সাজানোর জন্য)
৬ টা অরিও বিস্কুট
একটু মাখন
কীভাবে বানাবেন?
অরিও বিস্কুটগুলো ভেঙে নিন।
প্যানে অল্প বাটার নিয়ে ভাঙা বিস্কুটগুলো একটু নাড়াচাড়া করে নিন।
এবার একটা ব্লেন্ডারে ওই বিস্কুট সমেত সব উপকরণ নিয়ে ভালো করে মিক্স করুন।
খেতে দেওয়ার আগে চকলেট সিরাপ ও ক্রিম ছড়িয়ে দিন।
ওটমিল মিল্কশেক (Oatmeal Milkshake)
কী কী লাগবে?
এক কাপ ওটস
বীজ ছাড়ানো খেজুর ১ কাপ
এক কাপ দুধ
ভাঙা ড্রাই ফ্রুটস ১ টেবিল চামচ
সামান্য ক্রিম
কীভাবে বানাবেন?
একটা বাটিতে ওটস নিয়ে ওতে অল্প গরম জল দিয়ে ভিজিয়ে রাখুন।
১০-১৫ মিনিট পরে ব্লেন্ডারে ওটস, খেজুর ও দুধ দিয়ে ভালো করে মিক্স করুন।
গ্লাসে ঢেলে ওপর থেকে ফ্রেশ ক্রিম আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে খেতে দিন।
স্ট্রবেরি আইসক্রিম শেক (Strawberry Ice Cream Shake)
কী কী লাগবে?
দুধ
চিনি
৩ স্কুপ স্ট্রবেরি আইসক্রিম
কয়েকটা তাজা স্ট্রবেরি
কীভাবে বানাবেন?
কিছুটা ঠান্ডা দুধ, কুচিয়ে কাটা স্ট্রবেরি ও চিনি ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে নিন।
এবার আইসক্রিম, আর বাকি দুধটা দিয়ে আবার মিক্স করুন।
ভালো করে মিশে ফেনা ফেনা মতো ঘন শেক তৈরি হয়ে গেলে বাচ্চাকে খেতে দিন।
ইচ্ছে হলে সারভিং গ্লাসের ওপর ছড়িয়ে দিন একটু বরফকুচি ও স্ট্রবেরির টুকরো (High Calorie Smoothie Recipes for Weight Gain)।
