ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা চাঙ্গা থাকলে একাধিক সংক্রামক রোগের ফাঁদ এড়াতে পারবেন চুটকিতে।। তাই চিকিৎসকেরা সকলকেই ইমিউনিটি বাড়ানোর পরামর্শ দিয়ে থাকেন। আর এই কাজে আপনার ব্রহ্মাস্ত্র হতে পারে পেঁপের জুস। আসলে এই পানীয়ে এমন কিছু ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ইমিউনিটি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই তো দীর্ঘ জীবন লাভের ইচ্ছে থাকলে এই পানীয়ের গ্লাসে চুমুক দিতে ভুলবেন না যেন!
৩. ডায়ারিয়ার মহৌষধিঅনেকেই বাদলদিনে ডায়ারিয়ার ফাঁদে পড়ে কষ্ট পাচ্ছেন। তবে প্রথমেই বলে রাখি, এই সময় পেট খারাপ হলেই চট করে অ্যান্টিবায়োটিক খাবেন না যেন! এতে সমস্যা বাড়বে বই কমবে না। বরং এই ভুলের ফাঁদ এড়িয়ে সমস্যা সমাধানে খেতে পারেন পেঁপের জুস। এতে দেহে জলের ঘাটতি মিটবে। এমনকী কমবে ডায়ারিয়ার প্রকোপ। সুতরাং এবার থেকে পেট খারাপের খপ্পরে পড়লে এই পানীয় গলায় ঢালুন। এতেই উপকার মিলবে হাতেনাতে
৪. চোখের জ্যোতি বাড়বে
আজকাল ৩০-এর পরই চোখের জ্যোতি কমছে। এমনকী এই বয়সেই ম্যাকুলার ডিজেনারেশনের মতো জটিল অসুখের খপ্পরে পড়ছেন বহু যুবক-যুবতি। তবে এই নিয়ে বেশি চিন্তা না করে প্রায়দিন গলায় ঢালুন পেঁপের রস। তাতেই উপকার মিলবে হাতেনাতে। কারণ পেঁপের রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। আর এই ভিটামিন চোখের জ্যোতি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। এমনকী এই ভিটামিনের ঘাটতি মিটে গেলে বয়সজনিত চোখর সমস্যাও এড়ানো সম্ভব হবে। এমনকী যাঁরা নিয়মিত বহুক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন, তাঁদেরও চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে।
Faiza Tasnim nice 👍 article. But you hav to choose " Google Translate" option for your blog. It
ReplyDelete