মরিচ কাটা কিংবা মরিচ দিয়ে ভর্তা বানানোর পর হাতে জ্বালাপোড়ার মতো অনুভূতি হতে পারে। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল বা যাদের ত্বকে নির্দিষ্ট কিছু অ্যালার্জি রয়েছে, তাদের এই সমস্যা বেশি হয়। এই সমস্যা থেকে রেহাই পেতে চাইলে ছুরি বা বটির বদলে কাঁচি দিয়ে কাটুন মরিচ। হাতে গ্লাভস পরে নিলেও জ্বলবে না হাত।
হাত জ্বালা করলে তাৎক্ষণিক কিছু কৌশল মেনে কমাতে পারেন অস্বস্তি।
১। ঠান্ডা দুধ
হাতের জ্বলুনি কমাতে ঠান্ডা দুধে হাত ডুবিয়ে রাখুন। আরাম পেতে দুধে কিছু বরফের টুকরো দিয়ে দিতে পারেন।
২। দই
হাতের জ্বালাপোড়া কমাতে দই খুবই কার্যকর। একটি বড় পাত্রে টক দই নিয়ে হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ।
৩। বেকিং সোডা
বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৪। তেল
অলিভ অয়েল কিংবা ভেজিটেবল অয়েল ম্যাসাজ করে নিন হাতে।
৫। ডিশ ওয়াশিং সোপ
হাতে ঘষে নিন ডিশ ওয়াশিং সোপ। আরাম মিলবে।
৬। অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল হাতে লাগালেও প্রশান্তি মিলবে।
৭। ভিনেগার
ভিনেগার, লেবুর রস আর পানি মিশিয়ে বরফ করে সেই বরফ হাতে ঘষলে হাত জ্বালা কমে যায়
৮। পেট্রোলিয়াম জেলি এবং অলিভ অয়েল
পেট্রোলিয়াম জেলি এবং অলিভ অয়েল হাতে মাখলেও জ্বালাপোড়া কমে।
৯। অ্যালকোহল
হাতের জ্বালাপোড়া কমাতে অ্যালকোহল-ও খুবই কার্যকর। অ্যালকোহল দিয়ে হাতে ম্যাসাজ করলে উপহার পাবেন ঝটপট।
