দিনে কতটুকু পানি পান করা উচিত


 আমাদের শরীরে প্রায় তিন ভাগের দুই ভাগই পানি। সুস্থভাবে বেঁচে থাকতে তাই পানি পানের বিকল্প নেই। কিন্তু কতটুকু পানি পান করব সারা দিনে? কখন বেশি আর কখন কম পানি পান করা উচিত? পর্যাপ্ত পানি পানের যেমন সুফল আছে, তেমনি অপর্যাপ্ত পানি পানের কারণে পড়তে হয় নানা সমস্যায়।

দিনে কতটুকু পানি পান করবেন

  • অনেকেই বলেন, পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি (দুই লিটার) পান করা উচিত। কিন্তু যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমিস অব সায়েন্সের গবেষকরা বলছেন, এ তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। গ্লাস মেপে পানি পান করার বিষয়টি দেহে পানি সরবরাহের দু’টি বড় উৎসকে উপেক্ষা করে। 
  • যুক্তরাষ্ট্রের প্রতিটি নারী দৈনিক খাবার ও পানীয় থেকে গড়ে দুই দশমিক সাত লিটার পানি গ্রহণ করেন, পুরুষদের ক্ষেত্রে পরিমাণটা তিন দশমিক সাত লিটার। কিন্তু গবেষকরা বলছেন- মানুষের বয়স, ওজন, দৈহিক কাজকর্ম, এমনকি জলবায়ুর উপর নির্ভর করছে তার পানি চাহিদার পরিমাণ ।
  • ঘামের সঙ্গে যে পরিমাণ পানি দেহ থেকে বেরিয়ে যাবে, তা পূরণ করতে এর চেয়েও বেশি পানি পানের দরকার। যে ব্যক্তি গ্রীষ্ম প্রধান অঞ্চলে দৈহিক পরিশ্রমের মাধ্যমে আয় করেন, তাকে তুলনামূলক বেশি পানি পান করতে হবে। আর যিনি শীততাপ-নিয়ন্ত্রিত অফিসে কাজ করেন, তাকে কিছুটা কম পানি পান করলেও চলে।  
  • আপনার পানি ঘাটতি রয়েছে কিনা তা বোঝার জন্য গবেষকরা সহজ একটি পদ্ধতি বলে দিয়েছেন। দেহে পানি ঘাটতি দেখা দিলে প্রাকৃতিক ভাবেই আপনি তৃষ্ণা অনুভব করবেন। তাছাড়া আপনার প্রস্রাবের রং বলে দিবে পানি খাওয়ার প্রয়োজন রয়েছে কিনা। যদি প্রস্রাবের রং হলুদ বা কমলা হয়ে আসে, তবে পানি পান করুন। আর দেহের ঘাম ঝরলে পানি পান করতে ভুলবেন না।
Post a Comment (0)
Previous Post Next Post

রূপচর্চায় চন্দন