চোখের নিচের কালো দাগ চোখের সৌন্দর্যকে কমিয়ে দেয়। পরিমিত পরিমাণে না ঘুমানো, বেশি রাত পর্যন্ত জেগে থাকা, জিনগত কারণ এবং মানসিক চাপসহ বিভিন্ন কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে।
ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে এ সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-
১. স্লাইস করে কাটা শসা বা আলু ১০-১৫ মিনিট বন্ধ চোখের ওপর রাখলে চোখের নিচে কালচে ভাব অনেকটাই দূর হতে পারে।
২. কাঁচা দুধের সঙ্গে সামান্য একটু হলুদ মিশিয়ে মিশ্রণটি চোখের নিচে লাগাতে পারেন।
৩. তুলা গোলাপ জলে মিশিয়ে চোখের নিচে ম্যাসাজ করতে পারেন। চোখের আশপাশে আলতো করে ম্যাসেজ করলে ওই স্থানের রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক থাকে।
৪. চোখের নিচে কালো দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় এর মধ্যে একটি হলো- একটি নরম কাপড়ে ঠাণ্ডা পানি নিয়ে, সে কাপড়টি জলপট্টির মতো চোখের ওপরে-নিচে ১০-১৫ মিনিটের মতো ম্যাসাজ করতে হবে।
৫.দিন শেষে ঠান্ডা টি ব্যাগ, শসা, হিমায়িত মটর বা বরফ একটি ওয়াশ ক্লথে মুড়ে চোখের পাতার ওপর কিছুক্ষণ রাখলে ফোলা ও কালি দূর হবে।
৬.এক চামচ টমেটোর রস এবং আধা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নিচে মেখে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন পরিস্কার পানি দিয়ে। দিনে একবার বা দুইবার করে টানা সাত দিন ব্যবহার করুন।
৭.স্পর্শকাতর ত্বকের জন্য আমন্ড ওয়েলের খ্যাতি আছে। প্রতি রাতে ঘুমুতে যাওয়ার আগে চোখের নিচে হালকা আমন্ড ওয়েল মেখে শুয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কালো দাগ বিদায় হওয়ার আগ পর্যন্ত এ পদ্ধতি চালু রাখুন।
৮. কাঁচা আলু ঠাণ্ডা করে ব্লেন্ডারে পিষে পেস্ট তৈরি করুন। পেস্ট দাগের উপর মেখে ১০-১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলু পেস্ট করতে ঝামেলা মনে হলে শসার মতো স্লাইস করেও ব্যবহার করতে পারেন। সপ্তাহব্যাপী দিনে ১-২ বার ব্যবহার করলেই চলবে।
