পেঁপে পাতা খেলে কি প্লেটলেট বাড়ে
‘ডেঙ্গু আক্রান্ত হলে প্রাকৃতিকভাবেই ৪-৫ দিন পর্যন্ত প্লাটিলেট কমে। এরপর ৬-৭ দিন পর থেকে প্রাকৃতিকভাবেই আবার সেটা বাড়তে থাকে।’ডেঙ্গু আক্রান্তদের শরীরে প্লাটিলেটের পরিমাণ কমে যায়। বিষয়টি নিয়ে জনমনে এক ধরনের আতঙ্কও কাজ করে। অনেকেরই ধারণা, পেঁপে পাতার রস খেলে শরীরে প্লাটিলেট বেড়ে যায়। সে কারণে দেখা যাচ্ছে কোনো কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীকে জোর করে পেঁপে পাতার রস খাওয়ানো হচ্ছে।
পেঁপে পাতারও রয়েছে অনেক গুণ। পেঁপের পাতা কীভাবে ডেঙ্গু সারাবে, তাইতো ভাবছেন?
পেঁপে পাতার রসে কাইমোপ্যাপিন ও প্যাপাইন রয়েছে। যা রক্তের প্লেটলেটের সংখ্যা ও রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে। ফলে ডেঙ্গুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বেড়ে যায়।
পেঁপের পাতার রস পান করলে হজমশক্তি বাড়ে, শরীর দ্রুত প্রোটিনের চাহিদা পূরণ করে নেয়। এছাড়া সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
পেঁপের পাতার রস করতে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার পাটা বা হাম্বলদিস্তায় থেঁতো করে নিন। এবার রস ছেকে নিয়ে এক চা চামচ মধু মিশিয়ে নিন।
তৈরি হয়ে গেলো পেঁপে পাতার জুস, ডেঙ্গু রোগীকে প্রতিদিন তিন বেলা তিন কাপ পরিমাণ পান করতে দিন।
জ্বর যদি কিছুতেই নিয়ন্ত্রণে না আসে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
পেঁপে পাতার নির্যাস ডেঙ্গু আক্রান্ত রোগীর প্লেটলেট সংখ্যা বৃদ্ধি করে। ভারতে ৪০০ ডেঙ্গু রোগীর উপর করা একটি গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু রোগী যারা সঠিক চিকিৎসা গ্রহণের পাশাপাশি পেঁপে পাতার রস বা এটি ট্যাবলেট আকারে একটি নির্দিষ্ট ডোজ গ্রহণ করেছেন; তারা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।
