ত্বক ও চুলের যত্নে আঙুরের তেল

ত্বক ও চুলের যত্নে আঙুরের তেল

রুক্ষ-শুষ্ক এ ঋতুতে চুল ও ত্বকের যত্ন নিয়ে বাড়তি দুশ্চিন্তা ভর করে। অনেকেই বাড়তি প্রস্তুতি নিয়েও রাখে। চুল পড়া বা ত্বকের সমস্যার সমাধানে অনেকেই প্রচলিত তেল ছাড়াও ব্যবহার করে থাকেন আয়ুবের্দিক তেল।

তবে আজকে বলব চুল ও ত্বকের যত্নে আঙুরের বীজ থেকে উৎপন্ন তেলের উপকারিতার কথা। এই ত্বক, চুল ও শরীরের যত্নে দারুণ কাজ করে। ক্যালিফোর্নিয়ায় এ তেলের উৎপত্তি। শীতকালে আমরা যেমন বডিলোশন ব্যবহার করি তেমনই সেখানের মানুষেরা এই তেল ব্যবহার করে থাকে। অনেকের ধারণা আঙ্গুরের তেলের কারণে তাদের ত্বক টানটান এবং উজ্জ্বল দেখায়। অন্যদিকে, আয়ুরর্বেদশাস্ত্রে এই তেলের অনেক উপকারিতার রয়েছে বলা হয়েছে।


ত্বক ও চুলের যত্নে আঙুর তেলের উপকারিতা সম্পর্কে দেওয়া হলো—

চুলের যত্ন


চুলের শুষ্কতা ও খুশকি দূর করতে অনেক উপকারী আঙুরের তেল। এই তেলে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ফেনোলিক নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এটি চুলের কোমলতা ও উজ্জলতা বৃদ্ধি করতেও অনেক কার্যকরী।

আঙুরের তেল চুলে ব্যবহার অনেক সহজ। এর জন্য শুধু এক চামচ আঙুরের তেল নিয়ে চুলে ও মাথার ত্বকে লাগিয়ে দিন। এতেই পাবেন উপকার।

ত্বকের যত্ন


ত্বকের যত্নে ব্যবহার করা বিভিন্ন পণ্যের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় আঙুরের তেল। এ তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের  কোমলতা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধির জন্য অনেক উপকারী। গবেষণায় দেখা গেছে, আঙুরের তেল ত্বকের হাইড্রেশন, ক্ষত নিরাময় করতে কার্যকরী এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রদাহবিরোধী হিসেবে কাজ করে।

চর্মরোগ বিশেষজ্ঞ এমডি প্যাট্রিসিয়া ফারিসের মতে, প্রসাধনী ও চিকিৎসার বিভিন্ন পণ্যে আঙুরের তেল ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যা ত্বকের স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্য উপকারী।

জাপানের ১২ নারীর ওপরে গবেষণা করে দেখা গেছে, আঙুর বীজের নির্যাস গ্রহণের পর মেলাসমা বা প্রেগন্যান্সি মাস্ক ব্যবহার করে ত্বকের বেশ উপকার পাওয়া গেছে। 


তেল বানানোর নিয়ম

তেল, ভিটামিন ই, কর্পূর বাদে সকল উপকরণ পানির সাথে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে মিশ্রণটি পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে জুসটা বের করে নিন। এমনভাবে ছাঁকবেন যেন জুসটিতে কোন কঠিন বস্তু না থাকে। এবার যে কড়াইতে তেল জ্বাল দিবেন সে কড়াইতে নারিকেল তেল এবং তিলের তেল ঢালুন এবং মেশান।
ব্যবহারের নিয়ম
আঙুরের বীজের তেলটি ত্বকে সরাসরি ব্যবহার করা উচিত নয় কারণ এতে খুব শক্তিশালী এজেন্ট রয়েছে। এটি অন্য যেকোনও ভেষজ তেলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগাতে হবে। আপনি এই তেলের কয়েক ফোঁটা আপনার ফেসপ্যাকে মিশিয়েও লাগাতে পারেন। এটি ব্যবহার করার আগে, জল দিয়ে আপনার ত্বক ভালভাবে ধুয়ে নিন, তারপর এটি ব্যবহার করুন।
Post a Comment (0)
Previous Post Next Post

রূপচর্চায় চন্দন