শিশুদের বেড়ে ওঠার সময় তাদের মধ্যে ত্বকের সমস্যা দেখা যাওয়া সাধারণ একটি ঘটনা,এর কারণ হল তাদের ত্বক তখনও সংবেদনশীল হয় এবং তাদের চারপাশের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে থাকে।বেশীরভাগ ক্ষেত্রেই,শিশুর ত্বকের কোন জায়গায় তারা আক্রান্ত করে তার উপর নির্ভর করে তার বিরক্তি এবং অস্বস্তি হতে পারে।খুশকি হল এমনই একটি ত্বকজনিত অবস্থা যা আপনার বাচ্চার মাথার ত্বকের উপর প্রভাব ফেলে।এটি হল অন্যতম একটি অত্যন্ত সাধারণ এবং ব্যাপক-বিস্তৃত সংক্রমণ যা শিশুদের মধ্যে হয়ে থাকে।
শিশুদের মধ্যে খুশকির সঙ্কেত এবং উপসর্গগুলি
বাচ্চাদের খুসকি হওয়ার বিভিন্ন সঙ্কেত দেখতে পাওয়া যায় যেগুলি আপনি নজরে রাখতে পারেন।সেগুলির মধ্যে কয়েকটি হলঃ
- মাথার ত্বক,কপাল এবং চোখের পাতার কাছাকাছি অঞ্চলের ত্বকের শুষ্কতা
- ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব
- লালচে ভাব
- চুলকানি
- ত্বকের উপর সাদা আঁইশাকার স্তরের ন্যায় আস্তরণ
শিশুর মাথার উপর আঁশের ন্যায় আস্তরণ হওয়ার একমাত্র কারণ কি খুশকি?
আপনার সন্তানের মাথার উপরে আঁশের ন্যায় স্তরের উপস্থিতির জন্য খুশকি,এটি একটি অত্যন্ত সাধারণ কারণ হলেও,এটিই একমাত্র কারণ নয়।এর অন্যান্য কারণগুলি হলঃ
- সানবার্ন বা রোদে পুড়ে ত্বকের ক্ষত
- শ্যাম্পু করার পরে যথাযথভাবে না ধোয়া
- ক্র্যাডল ক্যাপ
- দাদ
খুশকি থেকে পরিত্রাণ পাওয়ার উপায়সমূহ
শিশুদের খুশকির কিছু ঘরোয়া প্রতিকার যেগুলি আপনি ব্যবহারের চেষ্টা করতে পারেন,সেগুলি হলঃ
- চুল আঁচড়ানোর চিরুনি বা ব্রাশ এবং শ্যাম্পুঃ একটি নরম ব্রিস্টল বা পশুর লোম দ্বারা প্রস্তুত ব্রাশ বা বাচ্চাদের নরম চিরুনি ব্যবহার করে আপনার সন্তানের মাথার ত্বকটিকে ধীরে ধীরে ব্রাশ করে বা আঁচড়ে ঝেরে দিন।এটি তার মাথা থেকে মৃত আঁইশাকার স্তরকে অপসারিত করবে।এরপর একটি হালকা শ্যাম্পু দিয়ে বাচ্চার চুল ধুয়ে দিন।
- ওষুধযুক্ত শ্যাম্পুঃ যদি আপনার সন্তানের মাথায় খুশকি ক্রমশ বিস্তৃত হতে থাকে তবে আপনার শিশুরোগ বিশেষজ্ঞের সাথে এ ব্যাপারে আলোচনা করুন এবং তাঁকে প্রেসক্রিপশনে একটি ওষুধযুক্ত মেডিকেটেড শ্যাম্পু লিখে দিতে বলুন।আপনার ডাক্তারের নির্ধারিত পরামর্শের সাথে সাথে শ্যাম্পুর বোতলের উপরে উল্লিখিত নির্দেশাবলী অনুসরণ করুন।
- কন্ডিশনার ব্যবহার নয়ঃ কোনও অবস্থাতেই আপনার বাচ্চার চুলে কন্ডিশনার ব্যবহার উচিত নয়।আদতে এটি তার চুল এবং মাথার ত্বকের প্রকৃতিকে গুরুতরভাবে পরিবর্তন অথবা ক্ষতিগ্রস্থ করে তুলতে পারে।
- ধুয়ে পরিষ্কার রাখাঃ একটি নরম তোয়ালে দিয়ে মাথার চুলগুলিকে মুছে শুকনো করে তোলার আগে,শ্যাম্পুর যেকোনও কণাকে খুব ভালভাবে ধুয়ে পরিষ্কার করার মত যত্ন নেওয়ার ব্যাপারটিকে নিশ্চিত করুন।
- প্রশমিত করুনঃ কখনও কখনও,প্রভাবিত ত্বকে আঁচড় লেগে যাওয়া অবস্থাটিকে আরো গুরুতর করে তুলতে পারে।সেই জায়গায় নারকেল তেল,অ্যালোভেরা অথবা এমনকি মাখনের মত পণ্যগুলির ব্যবহারও ত্বকের যেকোনও প্রদাহ এবং অস্বস্তিকে লাঘব করে তোলে।
শিশুদের চুলের ও মাথার ত্বকের যত্নে বাবা মার সবসময় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাচ্চাদের জন্য সাবান, শ্যাম্পু ও তেল ব্যবহারের আগে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারলে ভালো। এছাড়াও শিশুর চুলে চুলকানি বা র্যাশ হলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। তেল বা শ্যাম্পুতে সমস্যা হলে এগুলোর ব্যবহার বন্ধ করে দিতে হবে।
