লাল আঙুর এর উপকারিতা

লাল আঙুর এর উপকারিতা

ফলের রানি বলা হয় আঙুরকে।
সারা বিশ্বে বেশ কয়েক ধরনের আঙুর রয়েছে। লাল, সাদা ও কালো আঙুর যদিও দেখা যায় বেশি। অন্যান্য আঙুরের তুলনায় লাল আঙুরে ক্যালোরির পরিমাণ কম থাকে। এতে প্রচুর পরিমাণে মেলে ভিটামিন সি। এছাড়া পটাসিয়াম, ক্যালসিয়াম, ফলেট, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের উৎস এই আঙুর।


জেনে নিন লাল আঙুর খাওয়ার উপকারিতা সম্পর্কে।

১। লাল আঙুরের বাইরের আবরণ ও বীজে রিসভারিট্রল নামের এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট মেলে। এটি আমাদের ত্বক ও শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না।


২। লাল আঙুরে থাকা অ্যান্ট-ব্যাকটেরিয়াল উপাদান আমাদের বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে।


৩। ইউরিক অ্যাসিড কমিয়ে কিডনি ভালো রাখে ফলটি।


৪। লাল আঙুরে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট মস্তিষ্ক ভালো রাখে ও আলঝেইমারের মতো রোগের ঝুঁকি কমায়।


৫। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে লাল আঙুরে থাকা রিসভারিট্রল, পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড নামক তিন ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট।


৬। লাল আঙুরে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি। এই দুই ভিটামিন দূষণ থেকে রক্ষা করে ত্বককে। এছাড়া ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতেও আঙুরের জুড়ি নেই।


৭। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে হওয়া ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে লাল আঙুর।


৮। নিয়মিত লাল আঙুর খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।


৭ । ক্যান্সার থেকে দূরে রাখে রেসিভেরট্রোল বৈশিষ্ট্যের ইতিবাচক প্রভাবগুলি ক্যান্সারের মতো রোগ হতে পারে না। এগুলি ছাড়াও এটি ত্বকে সূর্যের ক্ষতিকারক রশ্মি, ইউভিবি রশ্মি থেকে রক্ষা করে।লাল আঙ্গুর ক্যান্সারের চিকিত্‍সার সময় শরীরকে বিকিরণ থেকে রক্ষা করে।


৮ । লাল আঙুরে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, তা সত্ত্বেও এটি রক্তে শর্করা বাড়ায় না বরং কমায়। কারণ লাল আঙুরের গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ব্লাড সুগার বাড়াতে দেয় না।


৯ । যাঁরা ওজন কমাতে চান তাঁদের জন্য লাল আঙুর খুবই উপকারী। লাল আঙুরে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে যা খিদে কমিয়ে দেয়। এর পাশাপাশি লাল আঙুরে প্রচুর পরিমাণে জল রয়েছে থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে। যাঁরা ওজন কমাতে চান তাঁদের লাল আঙ্গুরের রস পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Post a Comment (0)
Previous Post Next Post

রূপচর্চায় চন্দন