গাজর এমন একটি সবজি যা সারা বছরই বাজারে পাওয়া যায়। স্যালাড, তরকারি, পুডিং বা জুস হিসেবেও খাওয়া যেতে পারে।গাজর স্বাদে অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর এবং আঁশসমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায়। কাঁচা ও রান্না দু’ভাবেই এটি খাওয়া যায়।তরকারী ও সালাদ হিসাবেও গাজর অত্যন্ত জনপ্রিয়। গাজর অতি পুষ্টিমান সমৃদ্ধ সবজি। এতে উচ্চমানের বিটা ক্যারোটিন, ভিটামিন এ, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারটি হ’ল দৃষ্টিশক্তি বৃদ্ধি পাওয়া। এ ছাড়াও আছে আরও অনেক স্বাস্থ্যগত সুবিধা। নিম্নে এর কিছু গুরুত্বপূর্ণ উপকার সম্পর্কে আলোচনা করা হ’ল-
১। ক্যানসারের ঝুঁকি কমায়
ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর বিভিন্ন ধরনের ক্যানসার যেমন প্রোস্টেট, কোলন এবং পাকস্থলীর ক্যানসার থেকে রক্ষা করতে পারে।
২। রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে
রক্তে থাকা বাড়তি কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায়। নিয়মিত গাজর খেলে কমবে কোলেস্টেরলের মাত্রা।
৩। ওজন কমাতে সাহায্য করে
কম ক্যালোরিযুক্ত খাবার হিসেবে গাজর অতুলনীয়। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
৪. দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক
দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ একটি গুরুত্বপূর্ণ উপাদান। লাল-কমলা রঙের ফল-মূল অথবা সবজি যেমন গাজর, মিষ্টি কুমড়া এবং তরমুজে বেটা-ক্যারোটিন নামের এক ধরনের উপাদান থাকে। এই উপাদানটি শরীরে ভিটামিন ‘এ’-তে পরিণত হয়। আর এতেই শরীরের অন্যান্য স্বাস্থ্যগত উপকারের পাশাপাশি দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে।
৫. ত্বকের শুষ্কতা দূর করে
অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজের উপস্থিতি আছে গাজরে। এই উপাদানগুলো ত্বককে রাখে সুস্থ এবং সতেজ। এসব পুষ্টি উপাদান ত্বক শুকিয়ে যাওয়া, স্কিন টোনকে উন্নত করা এবং ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে।
৬। হজমশক্তি বাড়ায়
গাজরে থাকা ফাইবারে অন্ত্রের জন্য ভালো। এটি হজমে সহায়তা করে। গাজর দিয়ে স্যুপ বা সালাদ বানিয়ে খান।
৭। ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে
গাজরে থাকা ভিটামিন এ, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে বলিরেখার বিরুদ্ধে লড়াই করে এবং পিগমেন্টেশনকে দূরে রাখে। ফলে ত্বক থাকে উজ্জ্বল ও টানটান।
৮। দৃষ্টিশক্তি শক্তিশালী রাখে
গাজরে উচ্চমাত্রার ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অপরিহার্য। নিয়মিত গাজর খেলে তাই ভালো থাকবে চোখ।
৯। হৃদযন্ত্র ভালো রাখে
গাজর পটাসিয়ামের একটি বড় উৎস, যা হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ প্রতিরোধ করে হার্ট-সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি কমাতেও কার্যকর।
১০। হাড় সুস্থ রাখে
গাজরে পাওয়া যায় ক্যালসিয়াম। উপকারী এই খনিজ আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে।
সালাদ অথবা সবজি কিংবা সামান্য লবণ মেখে এমনিতেই খাওয়া যায় গাজর। এ ছাড়া আছে গাজরের হালুয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন যদি গাজর থেকে সর্বোচ্চ পুষ্টিটা পেতে হয় তবে কাঁচা গাজর খাওয়াই সর্বোত্তম।
দিনে 1 বা 2টির বেশি গাজর খাওয়া উচিত নয়