পেঁপে পাতার ঔষধি গুণ


পেঁপে পাতার ঔষধি গুণ


পেঁপের পাতা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে স্কিনের জন্য এর উপকারীতা রয়েছে। পেট ফুলে যাওয়া দূর করতে পারে। পাশাপাশি হজম সংক্রান্ত যে সকল রোগ রয়েছে তাদের প্রতিরোধে ভুমিকা রাখে। হজমের পাশাপাশি খুশকি ও চুল পড়ার বিরুদ্ধে লড়াই করে। এছাড়া পেঁপেতে রয়েছে ভিটামিন ই, সি এবং বিটা ক্যারোটিন। আর পেঁপে পাতায় এ, সি, ই, কে ও বি ও ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম ম্যাগনেশিয়াম, এবং আয়রনও রয়েছে প্রচুর পরিমাণে।

পেঁপে পাতার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান প্রদাহ এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করতে সহায়ক হতে পারে। পেঁপে পাতার রসে ভিটামিন সি এবং এ থাকে, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং উজ্জ্বল ত্বক দেয়। পেঁপে পাতার রস ফ্রি র‌্যাডিক্যালসের ক্রিয়াকে দমন করে। এছাড়া এতে থাকা কারপাইন যৌগ ব্রণ থেকে সুরক্ষা দেয়।

পেঁপে পাতার গুণাগুণ

লিভারের জন্য

লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে পেঁপে পাতার রস। এই রস নিয়মিত খেলে লিভারের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জন্ডিস এবং লিভার সিরোসিস হওয়ার ভয় অনেকটাই কমে।  

হজমে সহায়তা

পেঁপে পাতায় থাকা এনজাইম প্রোটিন, কার্বোহাইড্রেড এবং মিনারেল ভেঙে হজমে সাহায্য করে। এর উচ্চ অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান পেট এবং মলাশয়ের প্রদাহ হ্রাস করে। পেঁপে পাতার রস আলসার নিরাময়ে সহায়ক।

রক্তে শর্করার মাত্রা

ডায়াবেটিসে দারুণ কাজ করে পেঁপে পাতার রস। এটি ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান কিডনি ড্যামেজ এবং ফ্যাটি লিভারের মতো ডায়াবেটিসের ফলে যে জটিলতা দেখা দেয় তা কমিয়ে আনতে সহায়তা করে। 

 ডায়াবেটিস

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুন কাজ করে পেঁপে পাতার রস। এটি ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে যার ফলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ডায়াবেটিসের ফলে তৈরি জটিলতা দূর করে।

মাসিকের ব্যথা

পিরিয়ডের সময় পেটের যন্ত্রণা প্রায় সবারই হয়। পেঁপে পাতার রস খেলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এই রস হরমোন এবং মাসিক চক্র ঠিক রাখতে সহায়তা করে। 

ক্যানসার

পেঁপে পাতায় থাকা এসিটোজেনিন যৌগ অ্যান্টি-ক্যানসার উপাদান। এথনোফার্মাকোলজির জার্নালের গবেষণা অনুসারে, পেঁপে পাতায় থাকা এনজাইমগুলো লিভার ক্যানসার, ফুসফুসের ক্যানসার, অগ্ন্যাশয় ক্যানসার এবং স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে পারে। পেঁপে পাতার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান প্রদাহ এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করতে সহায়ক হতে পারে। 

ত্বক এবং চুলের সমস্যা

পেঁপে পাতার রসে ভিটামিন সি এবং এ থাকে, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং উজ্জ্বল ত্বক দেয়। পেঁপে পাতার রস ফ্রি র‌্যাডিক্যালসের ক্রিয়াকে দমন করে। এছাড়া এতে থাকা কারপাইন যৌগ ব্রণ থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া প্রতিরোধ করতে সহায়ক পেঁপে পাতার রস। খুশকি দূর করতেও দারুণ কাজ করে। 


পেঁপে পাতার রস খাওয়ার নিয়ম

পেঁপে পাতায় কিছু জীবাণু থাকতে পারে। তাই সবচেয়ে ভালো হচ্ছে, এই পাতা প্রথমে অল্প কিছু ক্ষণ ফুটিয়ে নেওয়া। তার পরে সেই পাতা জল থেকে তুলে ব্লেন্ডারে দিয়ে রস করে নিতে পারেন। আগেকার যুগের মতো থেঁতো করে বানিয়ে নিতে পারেন রস।

Post a Comment (0)
Previous Post Next Post

রূপচর্চায় চন্দন