সাদা ডিম ভাল নাকি লাল ডিম?
সত্যিই কি ডিমের খোসার রং আমাদের কাছে গুরুত্বপূর্ণ? হ্যাঁ অবশ্যই। সাধারণ মানুষের কাছে দুধ-সাদা ডিমের তুলনায় লালচে ডিম একটু বেশি খাতির পায় বইকি। রয়েছে দামের তারতম্যও। সাদা ডিম না কি লালচে খোলার ডিম— কোনটা ভালো কোনটা খাওয়া বেশি উপকারী— এ নিয়ে দ্বন্দ্ব, তর্ক বা মতের শেষ নেই। এমনিতেই ডিম প্রায় সব বাড়িতে প্রতি দিনই কম-বেশি প্রয়োজন পড়ে। বাড়িতে শিশু থাকলে তো কথাই নেই।
সন্তানকে ডিম দেয়ার সময় তাই অভিভাবকরা চিন্তায় থাকেন, আদৌ কোন ডিম কিনবেন। অনেকেরই ভাবনা লাল ডিমে পুষ্টিগুণ বেশি, কেউ বা ভাবেন সাদা ডিমে।
তার আগে জেনে নিন কেন রঙের ফারাক হয়। বিজ্ঞানীদের মতে, সাদা ডিম পাড়ে সাদা পালকের মুরগিরা। লাল ডিম পাড়ে গাঢ় রঙের পালকের মুরগি। এই দুই ধরনের মুরগির ক্ষেত্রে কি পুষ্টিগুণ বদলে যেতে পারে?
সাধারণ মানুষের কাছে দুধ-সাদা ডিমের তুলনায় লালচে ডিম একটু বেশি খাতির পায় বইকি। রয়েছে দামের তারতম্যও। লালচে খোলসওয়ালা ডিমের দাম একটু বেশি।
যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, লাল ডিম নাকি সাদা ডিম, কোনটি ভাল? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে হয়তো আপনি উত্তরে বলবেন, লাল ডিম খাওয়াই ভাল। কিন্তু সত্যিই কি তাই?
নিউ ইয়র্কের কর্ণেল বিশ্ববিদ্যায়ের কিছু গবেষক জানাচ্ছেন, তেমন কোনো ব্যাপার নেই। সাদা ডিম এবং লাল ডিমের মধ্যে পুষ্টিগুণের বিচারে তেমন কোনো পার্থক্য নেই। লাল ডিমে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড একটু বেশি রয়েছে।তবে সেই একটু বেশির পরিমাণ এতটাই নগণ্য যে সেটা না ধরলেই চলে। সে জন্য আপনি নির্দ্বিধায় বলতে পারেন সাদা আর লাল ডিম দুটিতেই সমান পুষ্টিগুণ রয়েছে।
তবে রং আলাদা হওয়ার কারণ কি লুকিয়ে রয়েছে মুরগির জিনে? সাদা ডিমগুলো আসে সাদা পালকের মুরগি থেকে যাদের রং সাধারণত সাদা বা হালকা। আর লাল ডিম পাড়ে লালচে বা একটু গাঢ় পালকওয়ালা মুরগি।তবে পুষ্টিমানের বিষয়টা আপনি যে মুরগীর ডিম খাচ্ছেন তার স্বাস্থ্যের উপর অনেকটা নির্ভর করে।যেমন, মুরগী যদি প্রচুর সূর্যালোকে থাকে তাহলে সেই মুরগীর ডিমে ভিটামিন ডি এর পরিমান বেশী থাকবে। এছাড়াও মুরগীকে যদি ওমেগা ফ্যাট সমৃদ্ধখাদ্য দেন তাহলে সেই মুরগীর ডিমেও ওমেগা ফ্যাট বেশী থাকবে।
পুষ্টিগুণ না হয় এক, কিন্তু স্বাদও কী এক? এটা নির্ভর করে মুরগির খাদ্যাভাসের উপর। মুরগি নিজে খাবার খায়, কিংবা খামারে মুরগির চাহিদা অনুযায়ী খাবার খাওয়ানো হয়। তাই স্বাদে ভিন্নতা আসে। যদি সাদা পালকের মুরগি এবং গাঢ় রঙের পালকের মুরগিকে একই খাবার খাওয়ানো হয়, তবে স্বাদের খুব একটা পার্থক্য বোঝা যাবে না এবং গুণগত মানেও তেমন হেরফের হবে না। এমনটাই মত গবেষকদের।
