শীতে সকলের প্রিয় সবজির তালিকায় গাজরের নাম থাকবেই। দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু। সকালের নাস্তায় সবজি থেকে শুরু করে সালাদ, সুপ, তরকারিতে ব্যবহৃত তো হয়ই শেষ পাতের মিষ্টিমুখেও গাজরের হালুয়ার কদর সর্বত্র। শুধু স্বাদ নয় গাজর যত্ন নেয় স্বাস্থ্যের।
শরীরে ভিটামিন পৌঁছে দেয়
গাজর ভিটামিন এ এর অন্যতম উৎস। এতে থাকে বিটা ক্যারোটিন। যা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এটি চোখের অন্যান্য সমস্যাও কমিয়ে আনে। গাজরের জুসের পাশাপাশি কাঁচা গাজরও খেতে পারেন। অনেকের ক্ষেত্রে কাঁচা সবজি ঠিকভাবে হজম হয় না। তারা সামান্য ভাপিয়ে নিয়ে খেতে পারেন।
চোখের জ্যোতি বৃদ্ধি থেকে শুরু করে ক্যানসার প্রতিরোধে গাজরের ভূমিকা অনন্য। বিশেষজ্ঞদের মতে, গাজর থেকে সর্বোচ্চ পুষ্টি পেতে হলে, কাঁচা গাজর খাওয়াই সর্বোত্তম। সেক্ষেত্রে খেতে পারেন গাজরের রস। চলুন জেনে নেই সকালে এক গ্লাস গাজরের রস পানের উপকারিতা:
মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি
গাজরের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন মস্তিষ্কের সক্ষমতা বাড়িয়ে আপনাকে চৌকস করে তুলতে সাহায্য করবে। এছাড়া মানসিক চাপ দূর করে মনে প্রশান্তি এনে দিতেও অসাধারণ কাজ করে।
ক্যান্সার প্রতিরোধে সহায়ক
খাবার হজমের পর কিছু উচ্ছিষ্ট থেকে যায় আমাদের শরাীরে। একে বলা হয় ফ্রি র্যাডিকেলস বা মৌল। আমাদের শরীরের কিছু কোষ নষ্ট করে এই ফ্রি র্যাডিকেলস। এ ধরনের মৌলের বিরুদ্ধে লড়াই করে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার। ফলে শরীরে ক্যানসারের কোষ উৎপাদন কম হয়। প্রতি ১০০ গ্রাম গাজরে ৩৩ শতাংশ ভিটামিন ‘এ’, ৯ শতাংশ ভিটামিন ‘সি’ এবং ৫ শতাংশ ভিটামিন ‘বি-৬’ পাওয়া যায়। এসব ভিটামিন এক হয়ে লড়াই করে ফ্রি র্যাডিকেলসের বিরুদ্ধে।
