খালি পেটে চা খেলে যে ক্ষতি হয়

খালি পেটে চা খেলে যে ক্ষতি হয়

চা ছাড়া চলেই না বেশির ভাগ বাঙালির। সকালে উঠেই এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে দিনটা শুরু না করলে যেন দিনটা ঠিকঠাক শুরুই হলো না। ঘুম থেকে উঠে ঠিকমতো চোখটা খোলার আগেই চায়ের কাপের দিকে হাত বাড়িয়ে দেওয়ার এই যে সংস্কৃতি, সেটা পশ্চিম থেকে আমদানি হওয়া। আর এই চায়ের নাম দেওয়া হয়েছে ‘বেড টি’। কিন্তু এক কাপ বেড টি আপনাকে যতই ঘুম তাড়িয়ে সতেজ করে দিক না কেন, এর উপকারিতার চেয়ে অপকারিতা বহুগুণে বেশি

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খেলে তা সরাসরি পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে হজমের বিভিন্ন গোলমাল দেখা দিতে পারে।

খালি পেটে চা খেলে কি কি ক্ষতি হয়?

১. খালি পেটে চা (Bed Tea) আমাদের দাঁতে ক্ষতিকর প্রভাব ফেলে বলে মত বিশেষজ্ঞদের। সারারাত ঘুমের ফলে মুখের মধ্যে জমে থাকা জীবানু আমাদের হজমশক্তিকে দুর্বল করে দেয়। 

২. একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তাই যখন আমরা আট ঘণ্টা ঘুমের পর উঠি, তখন আমাদের শরীর ইতিমধ্যেই ডিহাইড্রেট হতে শুরু করে দেয়। সেই সময়ে শরীরে জলের প্রয়োজন হয়। যদি সেই সময়ে খালি পেটে চা খাওয়া হয়, তাহলে শরীরে ডিহাড্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পাকস্থলীতে ক্র্যাম্প ধরার মতো সমস্যাও দেখা দিতে পারে।

৩. খালি পেটে দুধ চা খাওয়ার পর অনেকেরই বমি বমি ভাব পায়। খালি পেটে দুধ দেওয়া চা খেলে গ্য়াসের সমস্যাও দেখা দিতে পারে।

৪. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে দুধ দেওয়া চা আরও ক্ষতিকর শরীরের জন্য। 

৫. দুধ চায়ের মতো ব্ল্যাক টি-ও খালি পেটে ক্ষতিকর প্রভাব পেলে শরীরে।

৬. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকেরই খালি পেটে অনেকবার চা খাওয়ার অভ্যাস থাকে। এর ফলে উদ্বেগজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ঘুমের সমস্যার মতো অত্যধিক চিন্তা করার সমস্যাও দেখা দেয়। 

৭. খালি পেটে চা পান করলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, যা কিডনি রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।

৮. খালি পেটে চা পাকস্থলি স্ফীতিরও কারণ হয়ে উঠতে পারে। অর্থাৎ পেট ফোলার মতো অস্বস্তি অনুভূত হতে পারে।

 চা অ্যাসিডিক প্রকৃতির খাবার। তাই খালি পেটে চা খেয়ে অ্যাসিডিটি হতে পারে।

৯. চায়ে থাকা ট্যানিন থেকে বমি ভাব আসতে পারে।

১০. ক্লান্তি দূর করতে আমরা সকালে উঠে চা খাই। কিন্তু খালি পেটে দুধের চা তাৎক্ষণিক আমেজ আনলেও সারাদিন ক্লান্তির সৃষ্টি করতে পারে। যার জন্য মেজাজও খিটখিটে হতে পারে।

১১. খালি পেটে কড়া করে চা, আলসারের ঝুঁকি বাড়ায়।

১২. আদা দেওয়া চা প্রতিদিন খালি পেটে খাবেন না। গ্যাসট্রিক অনিবার্য।

১৩. চায়ে থাকা ক্যাফেইন, থিওফিলিন জাতীয় পদার্থের জন্য আপনি বদহজমে ভুগতে পারেন।


খালি পেটে যা খাওয়া উচিত

সকালে হালকা কিছু খেয়ে বা নাশতা করে চা পান করুন। যদি কিছুই না খান, অন্তত এক গ্লাস পানি খেয়ে তারপর চা খান।সকালে খালি পেটে পানি খাওয়া স্বাস্থ্যের জন্য যতটা ভালো, চা কিন্তু নয়।

Post a Comment (0)
Previous Post Next Post

রূপচর্চায় চন্দন