তুলসীকে বলা হয় ঔষধি গাছ। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, জিঙ্ক এবং আয়রন পাওয়া যায়।
তুলসি পাতার যত উপকারিতা
- জয়েন্টের ব্যথা উপশম করে :তুলসীর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দেয়। এক কাপ জলে তুলসী পাতার চা পান করাও খুব ভালো বলে প্রমাণিত হয়। এটি মানসিক চাপওকমায়।
- রক্তে সুগারের পরিমাণ কমায় :আপনি যদি আপনার শরীরে ডায়াবেটিসের লক্ষণ দেখতে পান, তাহলে তুলসী খাওয়া আপনার জন্য উপকারী হতে পারে। অনেক গবেষণা অনুসারে, তুলসী রক্তে শর্করার মাত্রা কমাতে কার্যকর।
- পেটের স্বাস্থ্যের জন্যও :
পেটের জন্যও তুলসী ভালো। এটি পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড কমায়, যা পেট সংক্রান্ত অনেক সমস্যায় উপশম দেয়। অ্যাসিডিটি এবং বমি অনুভব করলেও তুলসী খাওয়া যেতে পারে। - সর্দি-কাশি চলে যায়:
অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ তুলসী ভাইরাল রোগ এবংঠান্ডা ও ফ্লুর মতো সংক্রমণ নিরাময় করে। তাই এটি আরোগ্যের গুণে পরিপূর্ণ বলা হয়।
